সারাদেশ

খাগড়াছড়িতে লকডাউন বাস্তবায়নে কঠোর প্রশাসন

আল-মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি: করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন পালন নিশ্চিত করতে মাঠে নেমেছে প্রশাসন। বৃহস্পতিবার (১ জুলাই) থেকে দেশব্যাপী সর্বাত্মক কঠোর লকডাউন ঘোষণার প্রথম দিনে খাগড়াছড়িতে মাঠে সক্রিয় ছিল বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর সেনা জোন। একই সাথে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা পুলিশের ট্রাফিক বিভাগ, বিজিবি মাঠে নামে।

সকাল থেকে সরকারের নির্দেশনায় লকডাউন সফল করতে গণপরিবহণ, দোকানপাট বন্ধ রাখা ও অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়া, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ মাস্ক পরিধানে সচেতনতা সৃষ্টিতে কাজ করছে প্রশাসন। এ সময় জনগণকে সচেতন করতে নির্দেশনা ও আইন অমান্যকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করেন দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

খাগড়াছড়ি সদর জোনের সেনাবাহিনীর টহল দল জেলা সদরে গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে টহল জোরদার করে সক্রিয় ছিল মাঠে। একই সাথে সরকারী নির্দেশনা বাস্তবায়নে জনগণকে সচেতনতায় কাজ করেন।

খাগড়াছড়ি সদর জোনের ক্যাপ্টেন মো: ফাহিম ফয়সাল সামিন জানান, সরকার ঘোষিত লকডাউন পালন নিশ্চিত করতে মাঠে কাজ করছে সেনাবাহিনী।

তিনি জানান, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়া,গণপরিবহণ চলাচল বন্ধ,ঘোষিত প্রজ্ঞাপন অনুযায়ী নির্দেশনা বাস্তবায়নে সেনাবাহিনী কাজ করছে। সে সাথে সকলকে সচেতন হওয়ার উপর গুরুত্বারোপ করে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেন তিনি।

এদিকে খাগড়াছড়ি জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী, মো: সাজজাদ হোসেন এবং মো: আশরাফ আলী জানান, করোনা সংক্রমণ রোধে জনগণের সহযোগিতায় লকডাউনের নির্দেশনা যেন যথাযথ ভাবে বাস্তবায়িত হয় এবং জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে যেন করোনা সংক্রমণ রোধ করা যায় সে চেষ্টা অব্যাহত রয়েছে।

একই সাথে প্রয়োজন ছাড়া কেউ যেন ঘর থেকে বের না হয় ঘুরাঘুরি না করে। বিশেষ প্রয়োজন ঘর থেকে বের হলে যেন অবশ্যয় মাস্ক পরিধান করে সে বিষয়ে কাজ করছে বলে তিনি জানান। যারা আইন অমান্য করবে প্রশাসন তাদের জরিমানা ও কঠোর শাস্তি নিশ্চিত করতে মাঠে কাজ করছে বলে জানান।

অন্যদিকে খাগড়াছড়ি সদর ট্রাফিক বিভাগের পুলিশ সার্জেন্ট ফারুক হোসেন জানান, সরকারের নির্দেশনা বাস্তবায়নে মাঠে কাজ করছে ট্রাফিক বিভাগ। হাসপাতালে যাওয়া রোগী ও কাঁচামাল নিয়ে যারা আসছে তাদের ছাড় দেওয়া হচ্ছে। অন্যান্য সব গাড়ী বন্ধ রাখা হচ্ছে জানিয়ে তিনি করোনায় সরকারি নির্দেশনা অমান্যকারীদের ছাড় দেওয়া হবে বলে তিনি জানান।


সাননিউজ/এএম/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা