নদীর ভেঙে ১০ গ্রাম প্লাবিত
সারাদেশ

মুহুরী নদীর বাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত

নিজস্ব প্রতিনিধি, ফেনী : মুহুরী নদী রক্ষা বাঁধ ভেঙে ফেনীর ফুলগাজী ও পরশুরামের অন্তত ১০ গ্রাম প্লাবিত হয়েছে। বুধবার (৩০ জুন) সারারাত ও বৃহস্পতিবার (১ জুলাই) বিকেল পর্যন্ত ভারি বর্ষণে পানির চাপ বৃদ্ধি পায়। এতে বাঁধের তিনটি স্থানে ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হতে থাকে।

প্লাবিত এলাকায় বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, মাছের ঘের পানির নিচে তলিয়ে গেছে। খবর পেয়ে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভাঙন-কবলিত এলাকা পরিদর্শন করেছেন।

স্থানীয়রা জানান, ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি ও টানা বৃষ্টিতে পরশুরাম ও ফুলগাজী এলাকায় পানি বৃদ্ধি পেয়েছে। এক পর্যায়ে পানির চাপে বাঁধের তিনটি স্থান ভেঙে যায়। এর মধ্যে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ফুলগাজীর জয়পুর ও ১২টার দিকে দৌলতপুর এলাকায় ভাঙন সৃষ্টি হয়। সকালের দিকে পরশুরামের সাতকুচিয়া এলাকার একটি স্থানে ভাঙন দেখা দেয়। এসময় মুহুরী নদীর পানি বিপৎসীমার ১১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে।

ভাঙন-কবলিত স্থান দিয়ে পানি ঢুকে পরশুরামের সাতকুচিয়া ও ফুলগাজীর জয়পুর, কিসমত ঘোনিয়া, সাহাপাড়া, উত্তর দৌলতপুর ও রৈরাগপুরসহ আশপাশের এলাকা প্লাবিত হয়েছে।

আবুল হাসান নামের ফুলগাজী বাজারের এক ব্যবসায়ী জানান, বৃহস্পতিবার সকাল থেকেই বাজারে পানি উঠতে শুরু করে। মুহূর্তেই দোকানপাটে পানি ঢুকে জিনিসপত্র ডুবে যায়।

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌসী বেগম জানান, ভাঙন-কবলিত স্থান পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের খাদ্য সহায়তা দেয়া হবে।

পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্ত জানান, তার উপজেলায় বেড়িবাঁধের একটি স্থানে ভাঙনে ২-৪টি গ্রাম প্লাবিত হতে পারে। তবে বৃষ্টি বন্ধ হলে পানি নেমে যাবে বলে মনে করেন তিনি।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন জানান, অতিরিক্ত পানির চাপে মুহুরী নদীর পানি বিপৎসীমার ১১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বেড়িবাঁধের তিন স্থানে ভাঙন শুরু হয়। এতে আশপাশের বিভিন্ন গ্রাম প্লাবিত হয়। তবে এখন (সন্ধ্যা ৬টা) পানি কমতে শুরু করেছে। পানির স্রোত স্বাভাবিক হলে বেড়িবাঁধ সংস্কার করা হবে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা