সাননিউজ
সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় লকডাউন বাস্তবায়নে মাঠে প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: করোনার সংক্রমণ রোধে ব্রাহ্মণবাড়িয়ায় লকডাউন চলছে। লকডাউনে সরকারি কঠোর বিধি নিষেধ মানাতে ব্রাহ্মণবাড়িয়ায় টহল দিয়েছে সেনা বাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকেই বন্ধ থাকে গণপরিবহন, শপিং কমপ্লেক্স, মার্কেটসহ বিভিন্ন দোকান পাট। তবে জরুরী সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান সমূহ খোলা ছিল। সড়কে পণ্যবাহী ট্রাকসহ ছোট আকারের যান বাহন চলাচল করেছে। লকডাউনের কারণে শহরে সাধারণ মানুষের উপস্থিতি অনেকটা কম দেখা গেছে। এছাড়াও প্রধান সড়কগুলোতে দোকানপাট বন্ধ থাকলেও অলিগলিতে দোকানপাট খোলা থাকে।

এদিকে দুপুরে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের নেতৃত্বে এ টহল পরিচালিত হয়। তারা সদর হাসপাতাল রোড, টি,এ রোড, কাউতলীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল দেয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সড়কে চলাচল করা বিভিন্ন ছোট যান আটক করে তা চলাচলের কারণ জানতে চান। পাশাপাশি যারা ঘর থেকে বের হয়েছে তারা কি কারণে রাস্তায় ঘুরা ফেরা করছে তার কারণ জানতে চান এবং করোনা প্রতিরোধে করণীয় বিষয়ে তাদের অবহিত করেন।

জেলা প্রশাসক আরও জানান, লকডাউন কঠোর ভাবে পালন করতে মাঠে সেনাবাহিনীর টিম ছাড়াও ৩প্লাটুন বিজিবি, র‍্যাব, ৫ শতাধিক পুলিশ এবং ৩০/৩৫টি ভ্রাম্যমাণ আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কাজ করছে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা