সারাদেশ

বোয়ালমারীতে কঠোর লকডাউন চলছে

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী : সারা দেশের ন্যায় ফরিদপুরের বোয়ালমারীতেও এক সপ্তাহের কঠোর বা সর্বাত্মক লকডাউনের প্রথম দিনই কঠোর লকডাউন চলছে।

বৃহস্পতিবার (১ জুলাই) কঠোর লকডাউনের প্রথমদিন থেকেই গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নিরাপত্তা চৌকি বসিয়েছে পুলিশ।

জরুরি সেবা ও কাঁচা বাজার ছাড়া সবধরনের দোকানপাট, মার্কেট ও শপিংমল বন্ধ রয়েছে। মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কসহ বোয়ালমারীর বিভিন্ন সড়কে টহল দিচ্ছে পুলিশ।গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা চেকপোস্ট বসিয়েছে পুলিশ। টহলে রয়েছে ভ্রাম্যমাণ আদালতসহ পুলিশের একাধিক টহলটিম। উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নের সমস্ত দোকানপাট বন্ধ রয়েছে। বাস, মাইক্রোবাস, ভ্যান, অটোরিকশাসহ সাধারণ যানবাহন চলাচলও বন্ধ রয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, করোনা প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সারাদেশে কঠোর লকডাউন আরোপ করা হয়েছে। উপজেলা প্রশাসন বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে।

উল্লেখ্য, গত ১৯ জুন ফরিদপুর জেলা করোনা প্রতিরোধ কমিটির এক সভার সিদ্ধান্ত অনুযায়ী ২১ জুন থেকে ২৭ জুন পর্যন্ত বোয়ালমারীতে এক সপ্তাহের স্থানীয় লকডাউন শেষে সারা দেশের সাথে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত টানা ১০ দিনের লকডাউন চলে। এরপর আজ বৃহস্পতিবার (১ জুলাই) থেকে শুরু হয়েছে দেশব্যাপী চলা সাত দিনের সর্বাত্মক লকডাউন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা