সারাদেশ

বরগুনায় ঢিলেঢালা লকডাউন

নিজস্ব প্রতিনিধি, বরগুনা : বরগুনায় কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে সর্বাত্মক লকডাউনে সামাজিক দূরত্ব মানছেন না এলাকাবাসী। ঢিলেঢালা ভাবে লকডাউন পালন করতে দেখা গেছে শহরের সাধারণ মানুষের মধ্যে।

বৃহস্পতিবার (১ জুলাই) নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকানপাটসহ অন্যান্য দোকানপাটও খোলা দেখা গেছে। স্বাভাবিকভাবে অটোরিকশা চলাচল করছে।

স্বাস্থ্যবিধি মানছেন না কেউ, নেই কারো মাস্ক। প্রশাসনের তেমন কোনো তৎপরতা দেখা যায়নি এই শহরে।

বরগুনায় গত ২৪ ঘন্টায় এখন পর্যন্ত সর্বোচ্চ কোভিড আক্রান্ত হয়েছে ২৭ জন। জেলায় এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩৬ জনের।

বরগুনা বরগুনা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্বাবধায়ক খান সালামত উল্লাহ জানিয়েছেন, এ জেলায় এখন পর্যন্ত সর্বমোট করোনা পজিটিভ ১৪৮৮ জন। এদের মধ্যে ১২৯০ জন সুস্থ হয়েছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা