সারাদেশ

চুয়াডাঙ্গাতে করোনায় ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ জুন) থেকে বৃহস্পতিবার (০১ জুলাই) সকাল পর্যন্ত তাদের মৃত্যু হয়। এ সময় নতুন করে আরও ৮৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই) সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এ এস এম ফাতেহ আকরাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় করোনায় চারজনের মৃত্যু হয়েছে। এ সময় উপসর্গ নিয়ে মারা গেছেন আরও চারজন। বুধবার রাতে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে ২১২ জনের নমুনা পরীক্ষার ফলাফল আসে। এর মধ্যে ৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে চুয়াডাঙ্গা সদরের ১৪ জন, আলমডাঙ্গার ২৬ জন, দামুড়হুদার ২০ জন এবং জীবননগরের ২৬ জন রয়েছেন।

বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া একজন জীবননগর এবং একজন দামুড়হুদা উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এরা নিজ বাড়িতেই আইসোলেশনে ছিলেন। বাকি দুজনের মৃত্যু হয়েছে সদর হাসপাতালের করোনা ইউনিটে। করোনা ইউনিটে মারা যাওয়া দুজনই চুয়াডাঙ্গা পৌর এলাকার বাসিন্দা। আর উপসর্গ নিয়ে মারা যাওয়া চারজনই চুয়াডাঙ্গা সদর হাসপাতালের হলুদ জোনে চিকিৎসাধীন ছিলেন।

এদিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা বাড়ছে। অনেকেই সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত হওয়ার পরও পরীক্ষা করার জন্য স্বাস্থ্য বিভাগের সঙ্গে যোগাযোগ করছেন না। যখন শ্বাসকষ্টে রোগীর অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ছে তখনই তাকে নেওয়া হচ্ছে হাসপাতালে। এতে মৃত্যু হার বাড়তে শুরু করেছে বলে মনে করছে জেলা স্বাস্থ্য বিভাগ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা