সারাদেশ

কঠোর লকডাউনেও চলছে বাস

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাই‌ল : কঠোর লকডাউনেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে যাত্রীবা‌হী বাস ও ব‌্যক্তিগত গা‌ড়ি চলাচল কর‌ছে। এছাড়া বৃ‌ষ্টি‌তে ভি‌জে ট্রাকে করে নিম্ন আ‌য়ের মানুষজন যাতায়াত করতে কর‌ছেন।

বৃহস্প‌তিবার (১ জুলাই ) সকালে টাঙ্গাই‌লের রাবনা বাইপাস, এলেঙ্গা বাসস্ট‌্যান্ড ও এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত সড়‌কে বাস ও ব‌্যক্তিগত যানবাহন চলাচল কর‌তে দেখা গে‌ছে।

সরকার ঘো‌ষিত কঠোর লকডাউনে জরুরি সেবা ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধের নির্দেশনা রয়েছে। কিন্তু সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে স্বাভাবিক দিনের মতোই চলাচল করছে ব্যক্তিগত যানবাহন, বাস, ট্রাক ও পিকআপ। ত‌বে রা‌তের দি‌কে মহাসড়‌কে বাসের সংখ‌্যা বে‌শি ছিল। আর যে সকল বাস বি‌ভিন্ন গন্ত‌ব্যে যে‌তে ভো‌রে ঢাকা থে‌কে রওনা হ‌য়ে‌ছে সেগু‌লোও মহাসড়‌কে চলাচল কর‌তে দেখা গে‌ছে।

চালকরা জানান, রা‌তে প্রশাস‌নের তেমন নজরদারি থা‌কে না। অনেক সময় মানবতার খাতিরে গা‌ড়ি ছে‌ড়ে দেয়। যে কার‌ণে রা‌তে প‌রিবহন চালা‌নো সু‌বিধা। ত‌বে দি‌নের বেলায় প্রশাস‌নের নজরদা‌রি বে‌শি থা‌কে। ফ‌লে জেল-জ‌রিমানার ভয় থা‌কে।

তিনি আরও জানান, জী‌বিকার তা‌গি‌দে এভা‌বেই লু‌কোচু‌রি ক‌রে প‌রিবহন চলা‌তে হ‌বে। না হলে প‌রিবার নি‌য়ে না খে‌য়ে থাক‌তে হ‌বে।

তবে মহাসড়‌কে বাস চলাচল কর‌ছে না দাবি করে হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, মহাসড়কে টহল জোরদার করা হয়েছে। চেকপোস্টগুলো থেকে নিয়মিতই এসব যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে আর কিছু গাড়িকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা