সারাদেশ

গোপালগঞ্জে মাঠে নেমেছে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : সরকার ঘোষিত কঠোর বিধি নিষেধ কার্যকর করতে গোপালগঞ্জে মাঠে নেমেছে বাংলাদেশ সেনা বাহিনীর সদস্যরা। ৬০জন সদস্য ৫টি দলে বিভক্ত হয়ে জেলা সদরসহ ৫টি উপজেলায় লকডাউন বাস্তবায়নে কাজ করছেন।প্রতিটি দলে রয়েছেন,একজন ম্যজিষ্ট্রেট,পুলিশ ও আর্ম ব্যাটেলিয়ন সদস্যগণ।

বৃহস্পতিবার( ১ জুলাই) সকাল ৬ টা থেকে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে অবস্থান নিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাঁরা বিধি নিষেধ কার্যকর করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এছাড়া দোকানপাট, কাঁচা বাজার মনিটরিং এ কাজ করছে গোপালগঞ্জের বিভিণ্ন শিক্ষা প্রতিষ্ঠানের রোভার স্কাউটের শিক্ষক ও শিক্ষার্থীরা। গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ( এডিএম) মো. শফিকুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষে মাইকিং করে জনসাধারনকে অপ্রয়োজনে ঘর থেকে বের হতে নিষেধ করা হচ্ছে।পুলিশের পক্ষ থেকে জেলার প্রতিটি হাটবাজাকে বিধি নিষেধের আওতায় রাখতে আলাদাভাবে কাজ করা হচ্ছে।

অপরদিকে গ্রামের হাটবাজার বিধি নিষেধের আওতায় রাখতে গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে অনেককে মাস্কবিহীন বাইরে বের হতে দেখা গেছে।

এদিকে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় ১৮৭ জনের নমুনা পরীক্ষায় ৯৪ জন সনাক্ত হয়েছে। সনাক্তের হার শতকার ৫০ দশমিক ২৬ ভাগ। এ পর্যন্ত জেলায় ২৬ হাজার ৪৬৩ জনের নমুনা পরীক্ষায় মোট সনাক্ত হয়েছে ৫ হাজার ৪৯ জন। আর মৃত্যু হয়েছে ৫৫ জনের।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা