সারাদেশ

রাঙামাটিতে কঠোর লকডাউন চলছে

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : সারা দেশে মহামারি আকাঁরে করোনা ভাইরাস বেড়ে যাওয়ার করণে সরকারের বেঁধে দেওয়া ৭দিনের কঠোর লকডাউন চলছে রাঙামাটিতে। মাঠে কাজ করছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১ জুলাই) জনগণকে স্বাস্থ্যবিধি মানাতে জেলা প্রশাসন,সেনাবাহিনী,পুলিশ বাহিনী ও আনসার বাহিনী মাঠে কাজ করতে দেখা গেছে।

লকডাউনে প্রথম দিনের সরেজমিনে ঘুরে দেখা গেছে, প্রথম বারের করোনাকালিন সময়ের চেয়েও এবার কঠোর অবস্থানে রয়েছেন প্রশাসন। গতবারের চেয়ে এবার লোকজন মাঠে ময়দানে কম দেখা গেছে। শহরের মধ্যে মুষ্ঠিময় ২-১ মুর্দি দোকান খোলা ছিল। আর সবকিছুই বন্ধ দেখা গেছে। তবে রাস্তা-ঘাটে মানুষ শূন্য দেখা যায়।

এককথায় রাঙামাটিতে ৭দিনের কঠোর লকডাউন মানা হচ্ছে। জরুরী কাজ ছাড়া কেউ ঘর থেকে বের হতে দেখা যায়নি। জনসাধারণকে সচেতন ও করোনা থেকে বাঁচাতে কঠোর অবস্থানে ছিলেন সেনাবাহিনী,পুলিশও জেলা প্রশাসন।

এদিকে প্রথম দিনের লকডাউন সরেজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

জেলা প্রশাসক বলেন, সরকারি নির্দেশ মোতাবেক রাঙামাটিতে কঠোর লকডাউন চলছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত লকডাউন বহাল থাকবে। করোনা মোকাবেলায় জনগণকে সচেতন করতে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে কেউ ঘর থেকে বের হবেন না। জেলা প্রশাসনের সাথে মাঠে কাজ করছে সেনাবাহিনী,পুলিশ,আনসার,রেডক্রিসেন্ট,স্থানী প্রিন্ট এন্ড ইলেকট্রনিক্স মিডিয়া ও জেলা রোবার স্কাউটসহ পৌরসখার কাউন্সিলরগণ।
পুলিশ সুপার মীর মোদদাছেছর হোসেন বলেন, করোনা মোকাবেলায় ৭দিনের লকডাউনে শহরের প্রতিটি মোড়ে মোড়ে আমাদের পুলিশ ডিউটিরত অবস্থায় আছেন।

এছাড়াও জনগণকে সচেতন করতে পুলিশের পক্ষ থেকে মাইকিংসহ মাস্ক বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। করোনাকালিন সময়ে রাঙামাটিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা