সারাদেশ

রাঙামাটিতে বানর উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : রাঙামাটিতে গুরুতর অবস্থায় বিরল প্রজাতির এক বানরকে উদ্ধার করেছে বেতারের একজন কর্মচারি।

বৃহস্পতিবার (১ জুলাই) সকালে গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে রাঙামাটি বেতার কেন্দ্র সংলগ্ন জংগলে একটি বিরল প্রজাতির বানরটি আহত অবস্থায় পড়ে থাকতে দেখলে উদ্ধার করে নিয়ে আসা হয়।

পরে বানরের অবস্থা দেখে বেতার কর্তৃপক্ষ দ্রুত পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রেঞ্জারকে খবর দেয়। দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জার মো. মাহবুর রহমান খবর পেয়ে। বাংলাদেশ বেতার রাঙামাটি কার্যালয়ের পরিচালকের সাথে সাক্ষাৎ করে উদ্ধারকৃত বিরল প্রজাতির বানরটিকে আহত অবস্থায় বন বিভাগের হেফাজতে নিয়ে যায়।

বানরটি হস্থান্তরকালে বাংলাদেশ বেতার আঞ্চলিক পরিচালক মোহাম্মদ সেলিম,আঞ্চলিক প্রকৌশলী আবু সায়েদ,সহকারী বার্তা নিয়ন্ত্রক এএম নুরুল আমিনসহ কর্মকর্তা কর্মচারিগণ উপস্থিত ছিলেন।

বন বিভাগ কর্তৃক জানায়, বানরটি সাধারণ বানর নয় এটি লজ্জাবর্তী বানর। এই সব প্রাণী সব সময় দেখা যায়না।

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ জানান, বেতারের লোকজন আহত অবস্থায় একটি লজ্জাবর্তী বানর জংগল থেকে উদ্ধার করে বন বিভাগকের কাছে তুলে দিয়েছে। দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জারের হেফাজতে বানরটির চিকিৎসা চলছে। ইতোমধ্যে বানরটিকে ভেটেনারি সার্জন দেখানো হয়েছে। তবে বানরটির পরিস্থিতি তেমন ভাল
দেখছি না।

বানরটির অবস্থার পরিবর্তন হলে তাকে উম্মুক্ত করে দেওয়া হবে জংগলে। লজ্জাবর্তী বানর প্রায় বিলুপ্তির পথে। এসব বানর এখন খুব কম দেখা মিলে। এবানর সংরক্ষণ করা সকলের
দায়িত্ব।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা