সারাদেশ

আইসিইউতে অক্সিজেন সংকট ৪ রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন না পেয়ে আইসিইউতে থাকা চার করোনা রোগীর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত সেন্ট্রাল অক্সিজেন না থাকায় অল্প কয়েকটি সিলিন্ডার দিয়ে রোগীদের সেবা দেয়ার চেষ্টা করা হয়।

বৃহস্পতিবার (১ জুলাই) হাসপাতালে চিকিৎসাধীন রোগীর স্বজনদের অভিযোগ, অক্সিজেনের অভাবে সাত রোগী মারা গেছেন। কিন্তু হাসপাতাল কতৃপক্ষ বিষয়টি অস্বীকার করে বলেন, অক্সিজেন সংকটে নয়, যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে। কতৃপক্ষ বলছে মৃত্যু হয়েছে চার রোগীর। পাশাপাশি বিষয়টি তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে।

স্বজনদের অভিযোগ, বুধবার সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত পৌনে ৮টার মধ্যে সাত রোগীর মৃত্যু হয় বলে দাবি করেছেন স্বজনরা। তাদের অভিযোগ, ওই এক ঘণ্টার মধ্যেই অক্সিজেন-সংকট হয়।

আইসিইউ ইউনিটে মারা যাওয়া আকরাম হোসেন খানের ছেলে তাজ মুহাম্মদ খান জানান, তার বাবা ৪৫ দিন ধরে করোনায় আক্রান্ত হয়ে এখানে চিকিৎসা নিচ্ছিলেন। অনেক দিন ধরেই এই হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনে সমস্যা হচ্ছিল। কর্তৃপক্ষ সেদিকে নজর দেয়নি। বুধবার সন্ধ্যা ৭টা থেকে অক্সিজেন ছিল না। সে সময় তার বাবা মারা যান।

শহরের মাস্টারপাড়ার ফিরোজ হোসেন বলেন, জ্বর ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তার করোনায় আক্রান্ত মেয়ে সীমা খাতুনকে বুধবার দুপুরে আইসিউতে ভর্তি করান। বিকেল ৫টার দিকে সিসিইউ থেকে বের হয়ে একজন চিকিৎসক বলেন, হাসপাতালে অক্সিজেন কমে আসছে। তবে দ্রুত অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে। স্বজনরা চাইলে তাদের রোগীকে অন্যত্র নিয়ে যেতে পারেন।

ফিরোজ জানান, এরপর সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত সেন্ট্রাল অক্সিজেন না থাকায় অল্প কয়েকটি সিলিন্ডার দিয়ে রোগীদের সেবা দেয়ার চেষ্টা করা হয়। এরপরও তার মেয়েসহ সাত রোগীর মৃত্যু হয়।

এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক কুদরত-ই-খোদা বলেন, গতকাল যান্ত্রিক ত্রুটির কারণে অক্সিজেনের প্রেশার কমে যায়। তখন আইসিইউর মধ্যে চারজন রোগী মারা যান। অক্সিজেন ঠিক ছিল। অক্সিজেনের কোনো ঘাটতি ছিল না। তবে কী কারণে অক্সিজেনের প্রেশার কমে গেল, তা তদন্তে মেডিসিন বিভাগের প্রধান কাজী আরিফ আহমেদকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যে তারা প্রতিবেদন দাখিল করবেন।

জেলার সিভিল সার্জন হুসাইন শাফায়াত বলেন, হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনের সংকট দেখা দেয়ার কথা ছিল না। সেন্ট্রাল অক্সিজেন ছাড়াও ৭০টির বেশি সিলিন্ডার আছে। এখানে কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হবে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা