সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ৩৩জনকে জরিমানা 

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : করোনা সংক্রমণ প্রতিরোধে জেলা প্রশাসন জোর তৎপরতা চালিয়ে আসছে। এদিকে লকডাউনের নির্দেশনা না মানায় সোমবার (২৮ জুন) সকাল থেকে রাত অবধি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৩৩টি মামলায় বিভিন্ন জনকে ২৩,৬০০ টাকা জরিমানা করেছে।

সকালে ঠাকুরগাঁও সদর সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহাগ সদর উপজেলার মাদারগঞ্জ হাটে লকডাউন অমান্য করে গরু কেনাবেচা করায় ০৬ জন ব্যক্তিকে এবং হাটের মধ্যে বিধি-নিষেধ অমান্য করে হোটেল খুলে ক্রেতাকে বসিয়ে খাবার পরিবেশন করায় সেই হোটেলের মালিককে অর্থদণ্ডে দণ্ডিত করেন।

লকডাউন অমান্য করায় বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মোঃ যোবায়ের হোসেন দোকান খোলা রাখায় ও মাস্ক না পরার অপরাধে কয়েকজন ব্যক্তিকে জরিমানা করেন।

লকডাউন মানতে জনগণকে উদ্বুদ্ধ করতে মাঠে কাজ করেন রাণীশংকৈল উপজেলার সহকারী কমিশনার প্রিতম শাহা। এ সময় তিনি হাটবাজার, মার্কেট, শপিংমল ও গণপরিবহনসহ বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে বেশ কয়েকজনকে অর্থদণ্ডে দণ্ডিত করেন।

জেলা প্রশাসক মাহবুবুর রহমান জানান,মহামারী করোনা হতে জনগণকে রক্ষার্থে জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত ক্রমে জেলা প্রশাসন তৎপর রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ মাঠে কাজ করছে। কিছু কিছু অতি উৎসাহী মানুষ লকডাউনের নির্দেশনা না মানায় এবং মাস্ক ব্যবহার না করায় তাদের জরিমানার আওতায় আনা হচ্ছে। জনস্বার্থে এ তৎপরতা অব্যাহত থাকবে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা