সারাদেশ

নওগাঁয় ভ্যান চালাচ্ছেন করোনা রোগী

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ : নওগাঁর বদলগাছীতে প্রকাশ্যে ভ্যান চালাচ্ছেন করোনা রোগী । তাকে ভ্যান চালাতে দেখে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সোমবার (২৮ জুন) সন্ধ্যায় তাকে আবারো ভ্যান নিয়ে বাজারে দেখা যায়।

বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ২০ জুন উপজেলার জিধিরপুর গ্রামের বাসিন্দা মৃত আলিম মন্ডলের ছেলে বাবু (৫৫) তার শারীরিক সমস্যা নিয়ে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। তার নমুনা পরীক্ষা করলে ২১ জুন করোনা শনাক্ত হয়। তাকে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হলেও তিনি সেখান থেকে পালিয়ে যান।

জানা গেছে, হাসপাতাল থেকে পালিয়ে ওই দিনই তিনি ভ্যান নিয়ে বের হন। আশপাশের লোকজন তাকে ভাড়াসহ দেখে প্রতিবাদ করলে তিনি বাড়ি চলে যান। এ ঘটনার পর রাতেই উপজেলা প্রশাসন থেকে তার বাড়িটি লকডাউন করে দেওয়া হয়। বাড়ির সামনে লাল রংয়ের লকডাউনের স্টিকার লাগিয়ে দেওয়া হয়। তারপরও তিনি পাশের গ্রামে অবাধে চলাচল করতে থাকেন। গ্রামের লোকজন তার ওপর ক্ষিপ্ত হলে তিনি বাড়িতে চলে যান।

ভ্যানচালক রাজু বলেন, জুয়েল, রহমতসহ কয়েকজন বলেন, তিনি করোনা আক্রান্ত। তিনি যদি এভাবে ভ্যান নিয়ে বাজারে আসেন তাহলে আমাদেরও করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কানিস ফারহানা বলেন, যদি করোনা আক্রান্ত ব্যক্তি এভাবে বাইরে ঘোরাফেরা করে থাকেন তাহলে সেটা খুবই দুঃখজনক। এতে করে অন্যরাও আক্রান্ত হতে পারে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলপনা ইয়াসমিন বলেন, আমি দুই দিন আগেও তার বাড়িতে গিয়ে তাকে দেখে এসেছি। তার বাড়িটি মনিটরিং করার জন্য উপজেলায় একটি টিম রয়েছে। তাও বিষয়টি আমি দেখছি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা