ফাইল ফটো
সারাদেশ

আমাকে মেরে ফেললে তাকেও মেরে ফেলবেন : কাদের মির্জা

নোয়াখালী প্রতিনিধি : বসুরহাটের আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ‘উপরের নির্দেশে আমাকে হত্যা করা হতে পারে। আমার অস্তিত্ব টিকিয়ে রাখতে যা যা প্রয়োজন হয় তার সবই করবো। আর ছাড় দেওয়া হবে না। একটাকে মারলে, দশটাকে মারবো। একটার গায়ে হাত দিলে, দশটার গায় হাত দেব।

বসুরহাট পৌর মিলনায়তনের মসজিদে সোমবার (২৮ জুন) সন্ধ্যায় নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরনবী কমান্ডারের মৃত্যুবার্ষিকীর মিলাদ মাহফিলে এসব কথা বলেন তিনি।

মিলাদে উপস্থিত অনুসারীদের কাদের মির্জা বলেন, ‘মসজিদে দাঁড়িয়ে আজকে একটা কথা বলে যাচ্ছি, যারা কথা রাখতে পারবেন তারা হাত তোলেন। যারা রাখতে পারবেন না তাদের হাত তোলার প্রয়োজন নেই।’ সবাই একযোগে হাত তুললে তিনি বলেন, ‘আমাকে মেরে ফেললে সে যত বড় নেতাই হোক, তাকেও আপনারা মেরে ফেলবেন। চৌধুরী, মিয়াজী, জমিদার করো দিকে তাকানোর দরকার নাই।’

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিদ্যমান সহিংসতা দিন দিন প্রকট আকার ধারণ করছে। কাদের মির্জা ও তার বিরোধীদের পাল্টাপাল্টি কর্মসূচিতে সবসময় আতঙ্কিত থাকেন স্থানীয়রা চলমান রাজনৈতিক ঘটনায় থানায় ৩৮টি মামলা দায়ের হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা