সংগৃহীত
সারাদেশ

ভোট দিলেন কাদের মির্জা 

জেলা প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন আ’লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই ও কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

আরও পড়ুন: ফেনীতে কাভার্ডভ্যানে আগুন

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় কোম্পানীগঞ্জের উদয়ন প্রি ক্যাডেট একাডেমি কেন্দ্রে ১ম ভোট দিয়েছেন তিনি।

ভোট দেওয়ার পর মেয়র আবদুল কাদের মির্জা জানান, আমি আমার কেন্দ্রে প্রথম ভোট দিয়েছি। এ কেন্দ্রে আমাদের নেতা সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব ভোট দিবেন। শতভাগ আশাবাদী বিপুল পরিমাণ ভোট পেয়ে আমাদের নেতা জয়যুক্ত হবেন। তিনি এ অঞ্চলের ব্যাপক উন্নয়ন করেছেন।

আরও পড়ুন: চলন্ত প্রাইভেটকারে আগুন

উদয়ন প্রি ক্যাডেট একাডেমির প্রিজাইডিং অফিসার মোহাম্মদ আলাউদ্দিন মুনসী বলেন, আমাদের কেন্দ্রে প্রথম ভোট দিয়েছেন সেতুমন্ত্রীর ভাই কাদের মির্জা। ১ম ১৫ মিনিটে প্রায় ৫০ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। এই কেন্দ্রে ৪ টা ভোটকক্ষে ভোটগ্রহণ চলছে। তারমধ্যে দু’টি পুরুষ আর ২ টি নারী ভোটকক্ষ রয়েছে।

রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, নোয়াখালী-৫ আসনে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আ’লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (নৌকা), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ শামসুদ্দোহা (চেয়ার), জাসদের মোহাম্মদ মকছুদের রহমান (মশাল), জাতীয় পার্টির খাজা তানভীর আহমেদ (লাঙ্গল) ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের শাকিল মাহমুদ চৌধুরী (ছড়ি) প্রতীক।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা