সংগৃহীত ছবি
সারাদেশ

সিলেটের নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু

জেলা প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দরজায় কড়া নাড়ছে, ভোটগ্রহণের বাকী আর মাত্র একদিন। সিলেটেও ইতোমধ্যে এই নির্বাচনের সরঞ্জাম পাঠাতে শুরু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

অরও পড়ুন: শাড়ি তৈরির কারখানায় আগুন

শনিবার (৬ জানুয়ারি) বেলা ১২টায় সিলেট জেলা পরিষদ থেকে ১ হাজার ১৩টি ভোটকেন্দ্রের সরঞ্জামগুলো পাঠানো শুরু হয়।

সিলেটে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা হয়, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ব্যালট বক্সসহ অন্যান্য সরঞ্জামগুলো কেন্দ্রে নিয়ে যাচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্য ও নির্বাচনের কাজে নিয়োগপ্রাপ্ত দায়িত্বশীলরা। শুধুমাত্র ভোটের দিন ভোররাতে ব্যালট পেপার ভোটকেন্দ্রে পাঠানো হবে।

আরও পড়ুন: ভোটকেন্দ্রে আগুন, পিয়ন গ্রেফতার

প্রসঙ্গত, রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ বছর সিলেটের ৬ সংসদীয় আসনে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। নির্বাচনে ২৭ লাখ ১৫ হাজার ৩৩১ জন ভোটার ভোট প্রদানের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করবেন। এই নির্বাচনে ২৮ প্লাটুন বিজিবিও ২৮ প্লাটুন সেনাবাহিনী ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকহাজার সদস্য মোতায়েন রয়েছেন। এক হাজার ১৩টি ভোটকেন্দ্র ও ৬ হাজার ৬টি ভোটকক্ষ রয়েছে। এরমধ্যে ৭৫টি দুর্গম কেন্দ্র রয়েছে। ৪৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ১৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনে দায়িত্ব পালন করবেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা