সংগৃহীত ছবি
সারাদেশ

অতি ঝুঁকিপূর্ণ ৮০ ভোটকেন্দ্র

জেলা প্রতিনিধি: জাতীয় সংসদের ২৯৮ নম্বর আসন খাগড়াছড়ি জেলা। ৯টি উপজেলা ৩টি পৌরসভা নিয়ে গঠিত বৃহৎ এ জেলায় ভোটার রয়েছে ৫ লাখ ১৫ হাজার ৪১৯ জন। জেলার ১৯৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: শরীয়তপুরে ভোটকেন্দ্রে আগুন

দুর্গম এলাকাসহ ৮০টি কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জেলা নির্বাচন অফিস। এছাড়াও সাধারণ ঝুঁকিপূর্ণ ৭৭ এবং সাধারণ কেন্দ্র হিসেবে ৩৯টি কেন্দ্র নির্ধারণ করে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভোটগ্রহণের জন্য ইতোমধ্যে ১৯৬ জন প্রিসাইডিং অফিসার, ৮২৯ জন সহকারী প্রিসাইডিং অফিসার এবং ১৬৫৮ জন পোলিং অফিসার ভোটের সরঞ্জাম নিয়ে ভোটকেন্দ্রে অবস্থান করছেন। কাছাকাছি কয়েকটি কেন্দ্রের ব্যালট পেপার ভোটের দিন রোববার (৭ জানুয়ারি) সকালে কেন্দ্রে পাঠানো হবে।

আরও পড়ুন: চাঁদপুরে বাসে আগুন

৯ উপজেলায় সংক্ষিপ্ত বিচারিক আদালত পরিচালনা করতে তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। তারা সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড দিতে পারবেন। ৫- ৯ জানুয়ারি পর্যন্ত চলবে সংক্ষিপ্ত এ বিচারিক আদালত। এছাড়াও জেলায় ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোটের মাঠে দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন: পটুয়াখালীতে ভোটকেন্দ্রে আগুন

খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর বলেন, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আনসার মোতায়েন করা হয়েছে। ভোটারদের নিরাপত্তা বিধানে ইতোমধ্যে সেনাবাহিনীর টহল চলছে, এছাড়াও জেলায় ৩৪ প্লাটুন বিজিবি নিরাপত্তায় কাজ করছে।

খাগড়াছড়ির জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সহিদুজ্জামান বলেন, জেলার তিনটি দুর্গম ভোটকেন্দ্রে হেলিকপ্টার যোগে ভোটের সকল সরঞ্জাম এবং জনবল পৌঁছে দেওয়া হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা