সারাদেশ

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাদ্যযন্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি, রাঙ্গামাটি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলাতে পার্বত্য জেলা পরিষদ কর্তৃক উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান মন্দিরে সাংস্কৃতিক বাদ্যযন্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (২৬ ই জুন) সকালে বাদ্যযন্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম।

এ সময় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ১টি তবলা ছোট, ১টি হারমুমিয়াম, প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠান মন্দিরে ১টি নাল বিতরণ করেন, মোট ২৪ শিক্ষা প্রতিষ্ঠান ও ৬ টি মন্দিরে এসব সাংস্কৃতিক বাদ্যযন্ত্র বিতরণ করা হয়েছে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি পৌর মেয়র জাফর আলী খান, প্রাথমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদিন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আলী হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন আল মামুন, প্রেস ক্লাব সভাপতি দিলীপ কুমার দাশসহ অন্যান্য রাজনৈতিক, সামাজিক ব্যাক্তি, বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারিবৃন্দ।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা