সারাদেশ

খুলনার দুই হাসপাতালে মৃত্যু ৯

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনায় গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেটেড হাসপাতাল ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ জুন) সকালে হাসপাতাল দুটির মুখপাত্র এসব তথ্য জানিয়েছেন।

তারা জানান, খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ জন ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জনের মৃত্যু হয়েছে। তবে, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে কারও মৃত্যু হয়নি।

তারা আরও জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা করোনা হাসপাতালে রেড জোনে ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ভর্তি হয়েছেন ২৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন। এ ছাড়া আইসিইউতে রয়েছেন ১৯ জন।

শনিবার সকাল ১০টা পর্যন্ত খুলনার ১৩০ শয্যার করোনা হাসপাতালে ১৫৬ জন চিকিৎসাধীন ছিলেন।

অন্যদিকে, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জনের মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তিরা হলেন- যশোরের কেশবপুর উপজেলার ভরতবায়না এলাকার জিয়াউর রহমান (৪২) ও মনিরামপুর উপজেলার রামপুর গ্রামের মো. ইহসাক সানা (৮০)।

এ হাসপাতালে আজ সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৯৪ জন চিকিৎসাধীন ছিলেন। তার মধ্যে আইসিইউতে ৭ জন ও এইচডিইউতে ৭ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যা বিশিষ্ট খুলনা জেনারেল হাসপাতালে করোনায় মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা