সারাদেশ

শিমরাইল থেকে হেঁটে রাজধানীতে ঢুকছে মানুষ

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : লকডাউন বাস্তবায়নে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।

ঢাকাগামী বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারগুলো ঘুরিয়ে দেয়া হচ্ছে। এতে অনেকেই হেঁটে রাজধানীর দিকে রওনা হয়েছেন। তবে ঢাকা থেকে চট্টগ্রামগামী যাত্রীসংখ্যা তুলনামূলক কম।

শনিবার (২৬ জুন) সকালে সরেজমিনে গিয়ে এমন দৃশ্য দেখা যায়।

রাজু নামে একজন বলেন, ‘আমি গাবতলী যাব। শুনেছি সাইনবোর্ড থেকে গাড়ি পাওয়া যায়। কিন্তু গাড়ি না থাকায় এখনো সাইনবোর্ড যেতে পারিনি।’

সিমা নামে একজন বলেন, ‘মাকে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে ডাক্তার দেখাতে নিয়ে যাব। ঘণ্টাখানেক সময় দাঁড়িয়ে আছি। কিন্তু গাড়ি পাচ্ছি না।’
চয়ন সরকার নামে এক যুবক জানান, ‘কুমিল্লা বিশ্বরোড যাব। দুই ঘণ্টা দাঁড়িয়ে আছি। সরাসরি গন্তব্যস্থলে পৌঁছার কোনো পরিবহন নাই।’

নারায়ণগঞ্জ জেলা পুলিশের টিআই (এডমিন) কামরুল ইসলাম জানায়, ‘লকডাউন বাস্তবায়নে পুলিশ তৎপর রয়েছে। চালক ও হেলপাররা বাস নিয়ে বের হলেই মামলা দেয়া হচ্ছে।’

উল্লেখ্য, করোনা সংক্রমণ রোধে ২২ জুন থেকে ঢাকার সাত জেলায় সাতদিনের লকডাউন ঘোষণা করা হয়। এদিকে সোমবার (২৮ জুন) থেকে সারাদেশে কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা