সারাদেশ

দুর্বৃত্তের আগুনে পুড়লো ১০০ মণ ধান

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইলে কৃষকের গোলা ভর্তি প্রায় ১০০ মণ ধান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বিভিন্ন জাতের শস্যও পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (২৬ জুন) ভোরে উপজেলার সিংরইল উত্তরপাড়া গ্রামের কৃষক আব্দুল জব্বারের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল জব্বার বলেন, এই গ্রামে উপজেলার বিভিন্ন এলাকা থেকে জুয়াড়িরা নিয়মিত জুয়া খেলতে আসে। এ ছাড়া মাদকসেবীরাও নিয়মিত আড্ডা দেয়। এরাই হয়তো চুরি করতে না পেরে আগুন লাগিয়ে চলে গেছে। আগুনে পুড়ে প্রায় আমার ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি। কিন্তু তারা আসতে আসতে আমার সব শেষ হয়ে গেছে।

স্থানীয় ইউপি সদস্য মো. সাইদুল ইসলাম বলেন, ‘এখানে আগুন লাগার কোনো উৎস নেই। এই আগুন কেউ ইচ্ছা করে লাগিয়েছে। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা