সারাদেশ

নরসিংদীতে তথ্য অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী: নরসিংদীর পলাশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সেবা গ্রহীতাদের তথ্য অধিকার আইন বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুন) পলাশ উপজেলা সম্মেলন কক্ষে দিন ব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় স্থানীয় সংসদ সংসদ্য ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রওশন আরা বেগম, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল হক।

কর্মশালায় সেবা গ্রহীদের তথ্য অধিকার আইন বিষয়ে মূল প্রতিবেদন উপস্থাপন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) আবুল বায়েছ মিয়া ও উপ সচিব শায়লা ইয়াসমিন।

এ সময় পলাশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারী উল্লাহ সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, প্রেসক্লাবের সভাপতি এস এম শফিসহ স্থানীয় শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা