সারাদেশ

কোদালীছড়ায় কচুরিপানার বিশাল স্তুপ

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : কোদালীছড়ায় সৃষ্টি হওয়া বিশাল কচুরিপানার স্তুপ শহরের বৃষ্টির পানি নিষ্কাশনে বাধা হয়ে দাঁড়িয়েছে। এতে শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে বাসা বাড়িতে পানি ঢুকে পড়েছে।

কচুরিপানা অপসারণ করতে শনিবার (৫ জুন) সকাল থেকে পৌর মেয়র ফজলুর রহমানের নেতৃত্বে শ্রমিকরা শহরের জগন্নাথপুর এলাকায় কাজ শুরু করছে।

মেয়র মো: ফজলুর রহমান সাংবাদিকদের বলেন, দ্রুত সময়ে পানি নিষ্কাশনে বাধা দূর করা হবে। তবে শীঘ্রই পানি নিষ্কাশনের জন্য স্থায়ী পদক্ষেপ নেয়া হবে। রোববার সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে বৈঠক হবে। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে বৈঠকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।

অপরদিকে কচুরিপানা সরানোর বিষয়ে মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, ইউএনও, এলজিইডি ও পৌরসভা কর্তৃপক্ষ সবাই মিলে একটি বৈঠকের ব্যবস্থা করা হচ্ছে। শহরবাসী যাতে আসন্ন বর্ষায় জলাবদ্ধতার থেকে রক্ষা পান সেই ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য মৌলভীবাজার শহরের ভেতর দিয়ে প্রবাহিত কোদালীছড়া বর্ষা মৌসুমে শহরবাসীর দুর্ভোগের কারণ হওয়ায় বর্তমান মেয়রের ঐকান্তিক প্রচেষ্টায় গত কয়েক বছর শহরের বাসাবাড়িতে পানি ওঠা বন্ধ ছিল।

এ বছর নীচু এলাকায় বিশাল কচুরিপানার স্তুপ তৈরি হওয়ায় এক রাতের বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে পড়েছেন অনেক এলাকার লোকজন।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা