সারাদেশ

গোপালগঞ্জে ডেল্টা ভ্যারিয়েন্ট, গ্রাম লকডাউন 

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে করোনায় আক্রান্ত তেলিভিটা গ্রামের ৭ জনের শরীরের ডেল্টা ভ্যারিয়েন্টের অস্তিত্ব মিলেছে। এই কারণে শনিবার (০৫ জুন) আক্রান্ত এলাকায় নতুন করে আরও ৭ দিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। গোপালগঞ্জের সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ জানান, তেলিভিটা গ্রামের ২৫২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫০ জনের করোনা পজিটিভ আসে। এর মধ্য থেকে ১১ জনের নমুনা জিনোম সিকোয়েন্সিং পরীক্ষার জন্য ঢাকার আইইডিসিআর-এ পাঠানো হয়। সেখান থেকে ৭ জনের নমুনায় ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। যা শতকরা হারে ৬৩.৬৩ শতাংশ।

তিনি আরও জানান, করোনা সংক্রামণরোধে তেলিভিটা গ্রামের ৯ দিনের লকডাউন শেষে নতুন করে আরও ৭দিন লকডাউন বৃদ্ধি এবং পাশের গ্রাম কালীভিটা গ্রামে ডেল্টা ভ্যারিয়েন্টের রোগী থাকায় সেখানে নতুন করে ৭ দিনের কঠোর লকডাউনের আওতায় আনা হয়েছে। এরা সার্বক্ষণিক প্রশাসনের নজরদারেতে থাকবেন এবং আক্রান্তদের দেখভালের জন্য শিপটিং ওয়েতে ওইসব এলাকায় ১০ জন ডাক্তার নিয়োগ দেয়া হয়েছে।

সিভিল সার্জন আরও জানান, গেলো ২৪ ঘণ্টায় গোপালগঞ্জে নতুন করে ১৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৯৪৩ জন। এর মধ্যে মারা গেছেন ৪০ জন।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানিয়েছেন, যেহেতু তেলিভিটা ও কালীভিটা গ্রামে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের অস্তিত্ব মিলেছে। তাই ওই দুই গ্রামে কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। যাতে কেউ বাইরে বা ভিতরে প্রবেশ করতে না পারেন। তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সাথে তাদের যাবতীয় প্রয়োজন প্রশাসন থেকে দেখভাল করা হবে।

প্রসঙ্গত, গত ২৩ মে তেলিভিটা গ্রামের বিভাষ কির্ত্তনীয়া করোনা উপসর্গ ঠান্ডা, কাশি ও জ্বর নিয়ে মারা যান। এতে এলাকাবাসীর মধ্যে আতংক দেখা দিলে স্বাস্থ্য বিভাগকে বিষয়টি জানানো হয়। পরে মৃত ব্যক্তির পরিবার ও লাশ দাফনে সংশ্লিষ্ট ২৫২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এরমধ্যে ৫০ জনের শরীরের করোনা পজিটিভ আসে। এই ৫০ জনের মধ্যে ৭ জনের শরীরে ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা