সারাদেশ

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ

নিজস্ব প্র‌তি‌নি‌ধি, বান্দরবান: বান্দরবানে রোয়াংছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) সকালে রোয়াংছড়ি তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আনুষ্ঠানিক ভাবে ত্রাণ সহায়তা প্রদান করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এ সময় অন্যান্যদের মধ্যে পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাওছার, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবেদ, রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা, জেলা দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা মো.নুুরুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, সদস্য মোজাম্মেল হক বাহাদুর, সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন।

জানাগেছে, ক্ষতিগ্রস্তদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭০টি পরিবারকে পরিবার প্রতি নগদ ২৫হাজার টাকা ও ৫০কেজি করে চাল, জেলা দুর্যোগ ও ত্রাণ শাখার পক্ষ থেকে প্রতি পরিবারকে ২বান্ডিল টিন, পার্বত্য জেলা পরিষদের সদস্যদের পক্ষ থেকে ১টি বালতি, পানির জগসহ বিভিন্ন সমাজসেবীর পক্ষ থেকে গৃহস্থালী সামগ্রী প্রদান করা হয়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, ঝড় তুফান আর বন্যার মত মহামারির কারণে মানুষের কষ্ট হয়। তবে জীবনে ঘুরে দাঁড়াতে পারে, তবে বাড়িতে আগুন লাগলে মানুষের জীবনে কিছুই থাকে না। তাই আমাদের আগুন নিয়ন্ত্রণের জন্য পূর্ব প্রস্তুতি রাখা দরকার। বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে কেউ না খেয়ে মরেনি, আগামীতে ও দেশের মানুষ না খেয়ে মরবে না। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমে দেশ এগিয়ে যাচ্ছে আর গরীব মেহনতি মানুষ স্বাচ্ছন্দে তাদের জীবন জীবিকা নির্বাহ করছে।

প্রসঙ্গত, ১৭মে রাত ১টায় ভয়াবহ আগুনে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ায় ৭০টি বসতবাড়ি পুড়ে। এতে খোলা আকাশের নিচে বাস করছে ঘর হারা মানুষ।

সান নিউজ/আরএস/ আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা