সারাদেশ

কোয়ারেন্টাইনে থাকা ভারত ফেরত নারীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: ভারত থেকে চুয়াডাঙ্গা জয়নগর চেকপোস্ট দিয়ে দেশে ফেরার পর কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় এক নারীসহ আরও এক নারী আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (২০ মে) দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তাদের মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. এসএসএম ফাতেহ জানান, দর্শনা চেকপোস্ট দিয়ে ভারত থেকে আসা রোকেয়া বেগম নামে এক নারী দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় মারা গেছেন। তিনি চট্টগ্রামের সীতাকুন্ডু উপজেলার পূর্ব মুরাদপুর গ্রামের শহিদুল্লাহর স্ত্রী।

রোকেয়া বেগম গত ১৯ মে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। চেকপোস্টে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তার স্বাস্থ্য পরীক্ষা করলে করোনা নেগেটিভ রিপোর্ট আসে। তবে তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

অপরদিকে, গত ১২ মে চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা গ্রামের মৃত মোশারেফ হোসেনের স্ত্রী আছিয়া খাতুন জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে ভর্তি হন। ১৬ মে নমুনা দিলে পরদিন তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

বৃহস্পতিবার (২০ মে) দুপুর ১টা ১৫ মিনিটে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৯০৭ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিনজন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৭৮৬ জন। এ পর্যন্ত জেলায় করোনায় মারা গেছেন ৬০ জন।

সান নিউজ/আরএস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা