সারাদেশ

সেতুর রেলিংয়ে ধাক্কা, দুই মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠে পঞ্চসার ইউনিয়নের মৈত্রী সেতুর উপরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ের সাথে ধাক্কা লেগে ওমি (২২) ও আজমুল হোসেন সায়র (১৮) নামে ২ আরোহী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২০ মে) দুপুর ১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সায়র নারায়ণগঞ্জের ফতুল্লা পঞ্চবটি এলাকার আসলাম হোসেনের ছেলে ও ওমি মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের (ভিটিহোগলা) গ্রামের আলমাস কাজির ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান , নিহত সায়র ও ওমি মোটরসাইকেল দিয়ে নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জে আসার পথে মুক্তারপুর সেতুর উপর বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলো। এ সময় সেতুর উপর একটি প্রাইভেট কারকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ডান পাশের রেলিংয়ে ধাক্কা লেগে দুজনই ছিটকে পড়ে যায়। এত মাথায় আঘাতে ঘটনাস্থলে সায়র মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় ওমিকে মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নেয়ার পর তিনিও মৃত্যুবরণ করেন।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সান সিউজ /আরএস/ আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা