সারাদেশ

সাংবাদিক রোজিনার মুক্তি দাবিতে পাবনায় প্রতীকী অনশন

নিজস্ব প্রতিনিধি,পাবনা: অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তি দাবিতে পাবনায় প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন গণমাধ্যমকর্মীরা।

পাবনা প্রেসক্লাবের টানা তিনদিনের কর্মসূচির শেষদিনে বৃহস্পতিবার (২০ মে) দুপুরে প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হয়।

পাবনা শহরের আব্দুল হামিদ সড়কের বিশ্বাস কমার্শিয়াল কমপ্লেক্স চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে বক্তব্য দেন প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সহ সভাপতি মির্জা আজাদ, সম্পাদক সৈকত আফরোজ আসাদ, অর্থ সম্পাদক সুশীল তরফদার, রিপোর্টার্স ইউনিটির সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, সাংবাদিক রাজিউর রহমান রুমী, আব্দুল হামিদ খান, সরোয়ার মোর্শেদ উল্লাস, কলিট তালুকদার, মোস্তাফিজুর রহমান রাসেল, রিজভী জয় ও প্রমুখ।

সান নিউজ/আরএস/ আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা