সারাদেশ

মুন্সীগঞ্জে আইনজীবীদের মানববন্ধন 

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি ও আইনমন্ত্রী প্রতি আহ্বান জানিয়ে আইনজীবীর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। তাদের আহ্বান স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক নিয়মে আদালতের কার্যক্রম চালু করে দেয়া। বৃহস্পতিবার (২০ মে) বেলা ১১ টার দিকে জেলা আইনজীবী সমিতির সামনে সাধারণ আইনজীবীরা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে সাধারণ আইনজীবীরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি ও আইনমন্ত্রী মহোদয়ের প্রতি আহ্বান সাধারণ বিচার প্রার্থী জনগণের অধিকার ও আইনজীবীদের স্বার্থ রক্ষায় স্বাস্থ্যবিধি পালন পূর্বক আদালতের স্বাভাবিক কার্যক্রম চালু করুন। সাধারণ আইনজীবীদের দাবি -আমরা স্বাস্থ্য বিধি মেনে আদালতের কার্যক্রম করতে চাই।

আইনজীবী আরও বলেন, মিডিয়ার ভাইদের বলছি -সাংবাদিকের কলম ও মিডিয়া বিশ্বে সবচেয়ে বড় শক্তিশালী। আপনারা সাধারণ আইনজীবীদের দাবি মাননীয় প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি ও আইনমন্ত্রী মহোদয়ের নিকট পৌঁছে দেন।

এ সময় উপস্থিত ছিলেন - সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবীর শাহিন মিজি, অ্যাডভোকেট আবু হানিফ হিরু, অ্যাডভোকেট তৌহিদ আহসান মঈন, অ্যাডভোকেট মো. আলমগীর হোসেন, অ্যাডভোকেট মো. সুমন মিয়া, অ্যাডভোকেট ইকবাল হোসেনসহ সাধারণ আইনজীবীরা।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা