সারাদেশ

পাবনায় অস্ত্রসহ যুবক আটক

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনা পৌর সদরে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটক যুবকের নাম তিহাদ শেখ (২৫)।

বুধবার ( ১৯ মে) দিবাগত রাতে তাকে আটক করা হয়। তিনি পৌর সদরের শালগাড়িয়া রেলপাড়া মহল্লার রবি শেখের ছেলে।

পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক আব্দুল হান্নান জানান, পুলিশ সুপারের নির্দেশে বুধবার রাতে পৌর সদরের রেলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশের একটি দল।

অভিযানে ঘটনাস্থল থেকে তিহাদ শেখকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশী রিভলবার, দুই রাউন্ড তাজা গুলি, একটি চাকু ও দু’টি চাইনিজ কুড়াল।

আব্দুল হান্নান জানান, এ ঘটনায় সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে বৃহস্পতিবার সকালে আটক তিহাদ শেখকে আদালতে সোপর্দ করা হয়েছে। আটক তিহাদ শেখের বিরুদ্ধে একটি মামলা বিচারাধীন রয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা