সারাদেশ

মাইক্রোবাস খালে, আহত ১৪

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী মাইক্রোবাস খালে পড়ে গেছে। এতে নারী ও শিশুসহ ১৪ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (২০ মে) ভোরে ইউনিয়নের পেনাকাটা পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- খুলনা জেলার খালিশপুর থানার ওয়াসিব হাসান, দৌলতপুর থানার তুহিন খান, কাঠালিয়া থানার তাসলিমা আক্তার, কাশদিয়া থানার অনিক, বাগেরহাট জেলার চিতলমারী থানার শুক্কুর আলী, ফকিরহাট থানার রবিউল, গোপালগঞ্জ জেলার কাটারীপাড়া থানার তাহমিন হোসেন, চাঁদপুর জেলার আয়েশা আক্তার, পরমজাখান এলাকার তাসলিমা ও একই এলাকার ইয়াছিনসহ ১৪জন। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, বুধবার চট্টগ্রামের উদ্দেশ্যে খুলনা থেকে একটি যাত্রীবাহী মাইক্রোবাস ছেড়ে আসে। পথে গোপালগঞ্জ ও চাঁদপুর থেকেও যাত্রী নেয় গাড়িটি। বৃহস্পতিবার ভোরে মাইক্রোবাসটি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পেনাকাটা পোল এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে শুকনা খালে পড়ে দুমড়ে-মুছড়ে যায়। এতে গাড়িতে থাকা সব যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা