সারাদেশ

বোমা বানাতে গিয়ে ইউপি সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, যশোর: যশোরের ঝিকরগাছায় বোমা বানাতে গিয়ে লিটন নামে এক ইউপি সদস্য মারা গেছেন।

মঙ্গলবার (১১ মে) ভোরে তার মৃত্যু হয়।

এর আগে সোমবার (১০ মে) দিনের কোনো এক সময়ে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে তিনি আহত হন। লিটনের বাড়ি উপজেলার হাজিরবাগ ইউনিয়নের হাঁড়িয়াখালি পাঁচপোতা গ্রামে। তিনি স্থানীয় ওয়ার্ডের সদস্য।

পুলিশ সূত্রে জানা গেছে, বিস্ফোরণে আহত হওয়ার পর বাড়িতেই গোপনে চিকিৎসা নিয়েছিলেন লিটন। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সোমবার দিবাগত রাতে তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয় পরিবারের সদস্যরা। পথিমধ্যে মঙ্গলবার (১১ মে) ভোরে তার মৃত্যু হয়।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লিটনের মরদেহ ফিরিয়ে আনা হচ্ছে বলে শুনেছি। আমরা তার বাড়িতে যাচ্ছি।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা