সারাদেশ

১৩ বার গ্রেফতার হয়েও মাদক ব্যবসা ছাড়েননি যিনি

নিজস্ব প্রতিনিদি, নীলফামারী : মাদক ব্যবসার অভিযোগে ১৩ বার গ্রেফতার হয়ে জেল খাটলেও মাদক ব্যবসা ছাড়েননি মোনাফ আলী সরকার (৫২)। সোমবার (১০ মে) আবারও ছেলে মাহমুদ হাসান রকিসহ (২৮) আরও চার সহযোগীকে মাদকসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও পুলিশের যৌথ অভিযানিক দল।

সোমবার (১০ মে) দুপুরে নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের খোর্দ বোতলাগাড়ী গ্রামের মোনাফ আলী সরকারের বাড়িতে অভিযান চালিয়ে ১৪ বোতল ফেনসিডিল ও ৩২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বাবা-ছেলে ছাড়াও আটক সহযোগীরা হলেন- খোর্দ বোতলাগাড়ী গ্রামের ফজলুর রহমানের ছেলে মো. সেলিম ওরফে রতন (২৫), বুচারীপাড়া গ্রামের মান্নান (১৯), টগরুপাড়া গ্রামের সোহাগ ইসলাম (২১) ও ছাইয়াপাড়া গ্রামের গোলাম রাব্বানী (২০)। আটক চার সহযোগী মোনাফ আলীর ছেলে রকির বন্ধু।

নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক খবির আহমেদ ও সৈয়দপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গোলজার রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ আলম উপস্থিত ছিলেন।

সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, মোনাফ আলী সরকার ও তার ছেলে মাহমুদ হাসান রকির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। চার সহযোগীর প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রমিজ আলম। গ্রেফতারদের নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মোনাফ আলী সরকার মাদকদ্রব্য সংক্রান্ত মামলায় আগে সৈয়দপুর থানায় ১৩ বার গ্রেফতার হয়ে বিভিন্ন মেয়াদে জেল খেটেছেন। প্রতিবারই জেল থেকে জামিনে বেরিয়ে এসে আবারও তিনি মাদক ব্যবসা পরিচালনা করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. খবির আহমেদ বলেন, মোনাফ আলী সরকার উত্তরাঞ্চলের একজন বড় মাদক ব্যবসায়ী। দীর্ঘ দিন থেকে তিনি নীলফামারী-সৈয়দপুরসহ রংপুর ও দিনাজপুরের বিভিন্ন উপজেলায় ফেনসিডিল, ইয়াবা, গাঁজাসহ নেশাজাতীয় ট্যাবলেট টাপেন্ডাডল পাইকারি সরবরাহ করেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা