সারাদেশ

 শিক্ষকদের মাঝে ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিনিধি,নরসিংদী : পবিত্র ঈদুল ফিতর ও করোনা উপলক্ষে নরসিংদীর মেহেরপাড়ায় ইমাম, মুয়াজ্জিন, কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষক এবং দুস্থ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী ও পোশাক বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১০মে) বিকেলে সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মেহেরপাড়া ইউপি চেয়ারম্যান ও মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব হাসানের সভাপতিত্বে নরসিংদী-২(পলাশ) আসনের সংসদ সদস্য ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এসময় পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, জেলা পরিষদ সদস্য আব্দুল হালিম খান, সমাজ সেবক আইয়ুব আলী হাজী, বীর মুক্তিযোদ্ধা পবিত্র রঞ্জনদাস মহাদেব সহ ইউপি সদস্য ও ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে প্রায় দুই শতাধিক ইমাম ও মুয়াজ্জিন, ৩শতাধিক কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষকদের নগদ অর্থ ও ঈদ উপহার এবং দরিদ্রদের মাঝে নতুন কাপড় বিতরণ করা হয়।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা