সারাদেশ

এবারও ঈদের জামাত হচ্ছে না শোলাকিয়ায়

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় এবারও ঈদের জামাত হচ্ছে না। করোনা পরিস্থিতির কারনে ঈদের জামাত না করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় ঈদ–জামাত অনুষ্ঠিত হয়ে থাকে। কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম শোলাকিয়া ঈদগাহ মাঠ কমিটির সভাপতিও। সোমবার তিনি প্রথম আলোকে বলেন, করোনা পরিস্থিতিতে উন্মুক্ত স্থানে বড় জমায়েত পরিহার করার বিষয়ে সরকারি নির্দেশনা আছে। এ অবস্থায় ধর্ম মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শোলাকিয়ায় এবার বড় পরিসরে ঈদুল ফিতরের নামাজের জন্য জামাত হবে না। এর পরিবর্তে শহরের বিভিন্ন মসজিদে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রেখে একাধিক ঈদ-জামাত অনুষ্ঠিত হবে।

এর আগেও গত বছর করোনা মহামারির কারণে ঐতিহাসিক এই ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি।

১৮২৮ সালে শোলাকিয়া মাঠে ঈদের জামাতে সোয়া লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেছিলেন। এরপর এ মাঠের নাম ‘সোয়া লাখিয়া’ হয়ে যায়। পরে মাঠটি শোলাকিয়া নামেই পরিচিত হয়ে যায় বলে জনশ্রুতি রয়েছে।

প্রতিবছর দূরদূরান্তের জেলার পাশাপাশি বিদেশ থেকেও মুসল্লিরা ঈদের নামাজ আদায় করতে এখানে জড়ো হয়ে থাকেন। তবে ২০১৬ সালে ঈদুল ফিতরের দিন মাঠের কাছে জঙ্গি হামলার ঘটনা ঘটে। এ অবস্থায় ওই বছর কঠোর নিরাপত্তার মধ্যে স্বল্প পরিসরে ঈদুল আজহার নামাজের জামাত হয়েছিল। পরের বছর থেকে স্বাভাবিকভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছিল, যা গত বছর করোনা প্রাদুর্ভাবের আগপর্যন্ত অব্যাহত ছিল।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা