সারাদেশ

করোনায় খাদ্য সামগ্রী পেলাে পরিবহণ শ্রমিকরা

নিজস্ব প্রতিনিধি,খাগড়াছড়ি : খাগড়াছড়িতে সড়ক পরিবহণ মালিক গ্রুপের (শান্তি পরিবহণের) সাধারণ মালিকদের উদ্যোগে পরিবহণ শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (০১ মে) সকালে জেলা বানৌক রেস্টুরেন্টে আড়াশ শান্তি পরিবহণের ড্রাইভার হেলপার ও শ্রমিকদের মাঝে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

এ সময় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির উপ-দপ্তর সম্পাদক সাংবাদিক নুরুল আজম,খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শান্তি পরিবহণের সাধারণ মালিক বিশ্বজিৎ রায় দাশ,পরিবহণ মালিক সজল দাশ মো: নাসির,সুভাষ দাশ, নুর হোসেন,মনিরুল ইসসলাম,হারাধন দাশ,নুরসহ অন্যান্যরা অংশ নেয়।

খাদ্য সামগ্রীতে রয়েছে,চিনি,ছোলা,লবণ,খেজুর,আলু,ডাল,সেমাই,পেঁয়াস ইত্যাদি। এসব সামগ্রী পেয়ে করোনায় কর্মহীন শান্তি পরিবহণের ড্রাইভার ও শ্রমিকদের মুখে হাসি ফুটে। তারা জানান, সাধারণ মালিকপক্ষ থেকে এই সহায়তা আমাদের মাঝে কিছুটা হলেও উৎসাহ জোগাবে। পাশাপাশি আমাদের সুখে-দু:খে পাশে দাঁড়াবে এটা প্রমাণ।

এদিকে-সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও শান্তি পরিবহণের সাধারণ মালিক বিশ্বজিৎ রায় দাশ শান্তি পরিবহণের বর্তমান কমিটির নেতৃবৃন্দের কাছে পরিবহণ মালিক ও শ্রমিকদের কাছে করোনায় প্রণোদনা দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমরা সাধারণ মালিকপক্ষ উদ্যোগ নিয়ে নিজেরা কিছুটা এগিয়ে আসার চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে । সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকলে কেউ কষ্টে থাকবে না বলেও আশা ব্যক্ত করেন তিনি।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা