সারাদেশ

শেষ হয়েছে মাছ ধরার নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিনিধি: শেষ হয়েছে সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা। শুক্রবার মধ্যরাত থেকে ইলিশ রক্ষায় অভয়াশ্রমগুলোতে টানা ২ মাসের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় নতুন স্বপ্ন বুনতে শুরু করেছে জেলেরা।

শনিবার ভোর রাত থেকেই নদীতে নামে বরিশাল বিভাগের ৩ লক্ষাধিক জেলে। এর মধ্যে বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলা সংলগ্ন মেঘনার ষষ্ঠ অভায়াশ্রমেও মাছ ধরা শুরু করেছে প্রায় ৮০ হাজার জেলে।

যদিও জাটকা (২৫ সেন্টিমিটারের ছোট সাইজের ইলিশ) ধরা, বিক্রি, মজুত ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা অমান্য করলে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

মৎস্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. আনিছুর রহমান তালুকদার জানান, ইলিশ রক্ষায় অন্যান্য অভয়াশ্রমের মত ষষ্ঠ অভয়াশ্রমেও টানা ২ মাস নিষেধাজ্ঞা ছিল। মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় নৌ বাহিনী, কোস্ট গার্ড ও নৌ পুলিশ ষষ্ঠ অভয়াশ্রমে ৬৭২টি অভিযানে ১৭৩টি ভ্রাম্যমাণ আদালত ৭২৩ জনকে বিভিন্ন মেয়াদে জেল ও ১৩ লাখ ১৭ হাজার টাকা জরিমানা করে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা