সারাদেশ

ছাগল খুঁজতে ভারত ছেড়ে বাংলাদেশে 

নিজস্ব প্রতিনিধি: হারিয়ে যাওয়া ছাগল খুঁজতে খুঁজতে সীমানা পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন এক ভারতীয় নারী। পরে অনুপ্রবেশের দায়ে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে এই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। ভারতীয় ওই নাগরিকের নাম ময়না বিবি (৩৫)। তার বাড়ি ভারতের কুচবিহার জেলার সাবেগঞ্জ থানার বাসকোটাল গ্রামে।

পরে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে ওই নারীকে হস্তান্তর করে বিজিবি।

শুক্রবার (৩০ এপ্রিল) উপজেলার বালারহাট বর্ডার আউট পোস্ট (বিওপি) এর আওতাধীন সীমান্ত পিলার ৯৩৫/৪-এস এর নিকট এ ঘটনা ঘটে। বিজিবি ১৫ ব্যাটালিয়নের লালমনিরহাট সদর দফতর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজিবি জানায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে লালমনিরহাট বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধীনস্থ ফুলবাড়ীর বালারহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৯৩৫/৪-এস এর কাছ দিয়ে ময়না বিবি বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে ফুলবাড়ী উপজেলার খলিশকোটালে অনুপ্রবেশ করেন। এসময় বিওপির টহল দল তাকে আটক করে। ময়না বেগমকে জিজ্ঞাসাবাদে বিজিবি জানতে পারে তিনি ভারতীয় নাগরিক। ময়না বিবি তার হারিয়ে যাওয়া ছাগল খোঁজার জন্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছিল বলে বিজিবিকে জানায়। পরে তাকে ফেরত পাঠানোর উদ্যোগ নেয় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা।

বিজিবি আরও জানায়, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ময়না বিবিকে তার ছাগলসহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে প্রতিবাদ লিপি প্রেরণের ব্যবস্থা নেওয়া হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা