সারাদেশ

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ 

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (০১ মে) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার দঁড়িকান্দি এলাকার খালেকের ছেলে কবির হোসেন, নাজিরপুর এলাকার ইয়ানুসের ছেলে আমির হোসেন ও ঠোটালিয়া এলাকার আল আমুন। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, ৫ জন উপজেলার সনমান্দি ইউনিয়ন থেকে সবজি সংগ্রহ করে বিভিন্ন মার্কেটে বিক্রি করেন। শনিবারও একইভাবে সবজি নিয়ে তারা বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে দঁড়িকান্দি বাসস্ট্যান্ডে তাদের বহনকারী পিকআপের ওপর তারা বসেন। এ সময় ইউটার্ণ নেওয়ার সময় দ্রুতগামী একটি কাভার্ডভ্যান তাদের গাড়িটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপটি উল্টে যায় এবং ৫ জন গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনজন মারা যান এবং বাকি ২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে, ঘাতক কাভার্ডভ্যান ও চালক পালিয়ে গেলেও তাদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা