সারাদেশ

বোয়ালমারীতে হাট ইজারায় দেড় কোটি টাকার রাজস্ব আদায়

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বিভিন্ন হাটবাজার ইজারা দিয়ে চলতি বছরে দেড় কোটি টাকার অধিক রাজস্ব আদায় হয়েছে। যা গত বছরের তুলনায় প্রায় ৩৪ লাখ টাকা বেশি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার বোয়ালমারী উপজেলায় ২৭টি হাটবাজার ইজারা দিয়ে চলতি বছরে (বাংলা ১৪২৮ বঙ্গাব্দে) ১ কোটি ৬২ লাখ ৩৫ হাজার ৭৬৫ টাকা রাজস্ব আদায় হয়েছে। এর মধ্যে এ বছর নতুন করে ৫টি হাটকে রাজস্বের আওতায় করা হয়েছে।

গত বছর ২২টি হাটবাজার ইজারা বাবদ রাজস্ব আদায় হয়েছিল ১ কোটি ২৮ লাখ ৩৭ হাজার ৬৩২ টাকা। আর রাজস্ব আদায় বেড়েছে ৩৪ লাখ ৩ হাজার টাকা। যা শতকরা হিসেবে ২৬ শতাংশ বেশি।

নতুন ইজারাভুক্ত হাটগুলোর মধ্যে ঠাকুরপুর, চরবর্ণি, বাবুরবাজার ইজারাদারদের নিকট হস্তান্তর করা হলেও তেলজুড়ি নতুন বাজার ও লংকারচর হাট সরকারিভাবে রাজস্ব আদায় করা হচ্ছে।

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, বিভিন্ন হাটবাজারের উন্নয়নমূলক কাজ করা হয়েছে। বিধি মোতাবেক নিয়মের মধ্যে থেকে স্বচ্ছতার মাধ্যমে রাজস্ব আদায় করা হচ্ছে। এ কারণে গত বছরের তুলনায় এ বছর রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে।

সান নিউজ/কেএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা