সারাদেশ

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ধান কাটার শ্রমিকসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ঝিগাতলা গ্রামের মৃত আকাব আলী শেখের ছেলে ধান কাটার শ্রমিক মো: নূর ইসলাম (৩৫) ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালীয়া গ্রামের আরশ নেওয়াজের ছেলে মোটরসাইকেল আরোহী মো. সোহেল মিয়া (৩০)।

বুধবার (২৮ এপ্রিল) দুপুরে কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের পৈলানপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার ওসি এ কে এম মিজানুল হক জানান, বুধবার দুপুর ২টার দিকে কালীগঞ্জ-দোলানবাজার-আওড়াখালী সড়কের পাশের ধান ক্ষেত থেকে খড়ের বোঝা মাথায় নিয়ে রাস্তা পার হওয়ার সময় কালীগঞ্জগামী একটি মোটরসাইকেল নূর ইসলামকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। অপরদিকে মোটরসাইকেল আরোহী সোহেল রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার নিয়ে যাওয়ার পথে দু’জনেরই মৃত্যু হয়।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা