সারাদেশ

এবার খাঁটিহাতা হাইওয়ে থানার ওসিকে বদলি

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৬ ও ২৮ মার্চ হেফাজতের তাণ্ডবের ঘটনার পর সোমবার ও মঙ্গলবার জেলা পুলিশের বিশেষ শাখার সিনিয়র এএসপি আলাউদ্দিন চৌধুরী এবং সদর মডেল থানার ওসি আব্দুর রহিমকে বদলি করা হয়।

বুধবার (২৮ এপ্রিল) বদলি করা হয়েছে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ওসি শাখাওয়াত হোসেনকে।

পুলিশ সদর দপ্তরের এক আদেশে বুধবার তাকে গাজীপুর হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে। তবে তার বদলির সঙ্গে হেফাজতের তাণ্ডবের ঘটনার কোনো যোগসূত্র নেই বলে জানিয়েছেন সিলেট হাইওয়ে পুলিশের সুপার মোহাম্মদ শহীদুল্লাহ।

বুধবার বিকেলে শহীদুল্লাহ জানান, ওসি শাখাওয়াতকে গাজীপুর হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে। এই বদলি প্রচলিত প্রক্রিয়ায় হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তার এই বদলির সঙ্গে হেফাজতে ইসলামের তাণ্ডবের কোনো সংশ্লিষ্টতা নেই।’

ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৬ ও ২৮ মার্চ হেফাজতের তাণ্ডবের ঘটনায় জেলা পুলিশের বিশেষ শাখার সিনিয়র সহকারী পুলিশ সুপার আলাউদ্দিন চৌধুরী এবং সদর মডেল থানার ওসি আব্দুর রহিমকে বদলি করা হয়েছে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ধ্বংসাত্মক কার্যকলাপ চালায়। সরকারি, বেসরকারি প্রায় অর্ধশতাধিক স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।


সান নিউজ/এনআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা