সারাদেশ

গাইবান্ধায় খাদ্য সহায়তা পেল ৪শ পরিবহন শ্রমিক

মাসুম লুমেন, গাইবান্ধা: করোনাভাইরাসের প্রভাবে গাইবান্ধায় কর্মহীন হয়ে পড়া ৪শ মোটর শ্রমিকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন।

বুধবার (২৮ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের শাহ আব্দুল হামিদ স্টেডিয়াম মাঠে এসব খাদ্য উপহার সামগ্রী বিতরণ করা হয়। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাইবান্ধা সদর-২ আসনের সংসদ সদস্য ও হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।

এসময় জেলা প্রশাসক মো. আব্দুল মতিন, জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম, পৌর মেয়র মতলুবুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জামিল আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন- জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি বলেন, এই দুঃসময়ে সমাজের বিত্তবান শ্রেণির মানুষকে এগিয়ে আসার আসতে হবে। কেউ যাতে একবেলাও না খেয়ে থাকে, তা রাজনীতিকসহ সবাইকে খেয়াল রাখতে হবে।

খাদ্য সামগ্রী বিতরণকালে জেলা প্রশাসক বলেন, করোনা মহামারিতে রোজগার বন্ধ হওয়ায় যারা বিপদে পড়েছেন, তাদের পাশে সরকার আছে। সরকার নিয়মিতই আপনাদের খোঁজ খবর রাখছেন। জেলায় পর্যায়ক্রমে দুই লক্ষ অসহায় মানুষকে প্রধানমন্ত্রীর এই উপহার পৌঁছে দেওয়া হবে। তিনি আরও বলেন, ঘরে থাকুন, গণজমায়েত এড়িছে চলুন এবং স্বাস্থ্য পরামর্শ মেনে চলুন। এই সহায়তা কর্মসূচি অব্যাহত থাকবে।

এ ব্যাপারে গাইবান্ধা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জামিল আহমেদ বলেন, জেলায় আমাদের মোট শ্রমিক আছে ৪ হাজার ৪শ ৯০ জন। আজ পৌরসভা এলাকার ৪'শ জন শ্রমিককে খাদ্য বিতরণ করা হয়েছে। সবাই পেলে ভালো হতো।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা