সারাদেশ

ভারত থেকে ফিরলেন ২শ বাংলাদেশি

নিজস্ব প্রতিনিধি, যশোর : ভারতে আটকেপড়া ২শ বাংলাদেশি যাত্রী দেশে ফিরেছেন। বুধবার (২৮ এপ্রিল) দুপুর ১টার মধ্যে তারা দেশি আসেন। তাদেরকে যশোর বেনাপোলের বিভিন্ন আবাসিক হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হচ্ছে।

ফেরত আসা যাত্রীরা জানান, চিকিৎসার জন্য তারা ভারতে অবস্থান করছিলেন। লকডাউনের খবর পেয়ে দেশে ফিরতে শুরু করেন বিভিন্ন এলাকায় আটকে পড়া যাত্রীরা।

গত সোমবার দেশে ফেরার জন্য বেনাপোল সীমান্তের ওপারে ভারতের পেট্রাপোলে ছুটে আসেন প্রায় ৩শ যাত্রী। লকডাউনে শর্তানুযায়ী আটকেপড়া যাত্রীদের দেশে ফেরত আসার জন্য কলকাতাস্থ ভারতীয় উপদূতাবাস থেকে ছাড়পত্র নিতে হবে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) ছাড়পত্র নিয়ে দেশে ফিরেছেন ৯০ জন বাংলাদেশি। বুধবার বেলা ১টার দিকে আরও আনুমানিক ৫০ জন যাত্রী বেনাপোল ইমিগ্রেশনের প্রবেশের অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে ছিলেন।

দেশে ফেরত আসা যাত্রীরা জানান, ছাড়পত্র নিতে কলকাতাস্থ বাংলাদেশ দূতাবাসে প্রায় সাত-আটশ’ ব্যক্তি অপেক্ষা করছেন। এদের অধিকাংশ বিভিন্ন ধরনের অপারেশনের এবং ক্যানসার আক্রান্ত রোগী।

এদিকে, বাংলাদেশ থেকে গত দুই দিনে ভারতে ফেরত গেছেন মোট ২০ জন।

উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার রাসনা শারমিন জানান, পুলিশ এবং স্বাস্থ্যকর্মীদের সহায়তায় দেশে ফেরত আসা যাত্রীদের বেনাপোলের বিভিন্ন আবাসিক হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা