সারাদেশ

সাড়ে পাঁচশ পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার

নিজস্ব প্রতিনিধি, খুলনাঃ খুলনা জেলার দিঘলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের অর্থায়নে করোনায় সাড়ে পাঁচশ কর্মহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২৮ এপ্রিল) দুপুরে দিঘলিয়া উপজেলা পরিষদ চত্ত্বরে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদি। উপহার সামগ্রী বিতরণ করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন ।

এ সময় চাল ১০ কেজি, এক কেজি ডাল, তেল ৫০০ গ্রাম, আলু দুই কেজি, পেঁয়াজ এক কেজি, চিনি ৫০০ গ্রাম, দুধ ৫০০ গ্রাম ও সেমাই এক প্যাকেট বিতরণ করা হয়।

জেলা প্রশাসক উপজেলায় বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন এবং সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের দ্বিতীয় তলার উদ্বোধন করেন।

পরে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন ঘরে ঘরে গিয়েও খাদ্যসামগ্রী বিতরণ করেন। এছাড়া তিনি দিঘলিয়া উপজেলার আশ্রয়ণ প্রকল্পের আওতায় মানুষের মাঝে ১০ কেজি চাল, এক কেজি ডাল, তেল ৫০০ গ্রাম, দুই কেজি আলু, এক কেজি পেঁয়াজ, ৫০০ গ্রাম চিনি, ৫০০ গ্রাম দুধ ও সেমাই এক প্যাকেট বিতরণ করেন।

খাদ্যসামগ্রী বিতরণকালে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা মোঃ আকরাম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলমসহ উপজেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা