সারাদেশ

পাবনায় করোনায় ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি,পাবনা: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাবনার সাঁথিয়ায় এক বৃদ্ধ ও ঈশ্বরদীতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন- সাঁথিয়া উপজেলার সোনাতলা গ্রামের মৃত কফিল মোল্লার ছেলে নুরুন্নবী (৭০) ও ঈশ্বরদীর বাঘঈল পূর্বপাড়া গ্রামের দুলাল গাজীর স্ত্রী ফরিদা পারভীন পপি (৪৫)।

মঙ্গলবার (২৭ এপ্রিল) দিবাগত রাত ও বুধবার (২৮ এপ্রিল) সকালে তারা মারা যান।

সাঁথিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ জানান, সোনাগ্রামের বৃদ্ধ নুরুন্নবী গত কয়েকদিন আগে ঠান্ডা জ্বরে আক্রান্ত হয়ে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি হন। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর করোনা পজিটিভ আসে। শ্বাস কষ্ট ও অন্যান্য জটিলতা না থাকায় সোমবার রোগীর পরিবার তাকে বাড়িতে নিয়ে যায়। তবে আকস্মিকভাবে মঙ্গলবার দিবাগত রাতে তিনি মারা জান। বুধবার সকালে স্বাস্থ্য বিধি মেনে তাকে দাফন করা হয়েছে। মৃতব্যক্তির বাড়ি আগামী দুই সপ্তাহের জন্য লকডাউন করা হয়েছে।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর চারটায় ঈশ্বরদীর বাঘঈল পূর্বপাড়া গ্রামের দুলাল গাজীর স্ত্রী ফরিদা পারভীন পপি মারা যান।

প্রতিবেশি রুবেল মল্লিক জানান, সম্প্রতি ফরিদা তার এক নিকট আত্মীয়র চিকিৎসা করাতে ঢাকা যান। গত ১৪ এপ্রিল বাড়িতে ফিরে তিনি শরীরে জ্বর অনুভব করেন। করোনা পরীক্ষার পর তার রির্পোট পজিটিভ আসে। শারিরীক অবস্থার অবনতি হলে গত সপ্তাহে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তিনি মারা যান। বুধবার বাদ জোহর বাঘঈল কবরস্থানে তাকে দাফন করা হয়।

ঈশ্বরদীর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইমরুল কায়েস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতব্যক্তির সংস্পর্শে আশা ব্যক্তিদের বাড়ি লকডাউন করা হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, পাবনায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৭২ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৯৫০ জন। আর মৃত্যুবরণ করেছেন ১৫ জন। হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসাধীন আছেন ৫০৯ জন।

পাবনা জেলার ডেপুটি সিভিল সার্জন কে এম আবু জাফর বলেন, আমরা এখনো এ বিষয়ে কোন রিপোর্ট পাইনি। রিপোর্ট পেলে জানাতে পারব।

সান নিউজ /আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা