সারাদেশ

বেলকুচিতে ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

রেজাউল করিম, সিরাজগঞ্জ: সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের বেলকুচিতে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ ২০২১ মৌসুম এর ধান ক্রয় শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ এপ্রিল) সকালে বেলকুচি খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা এলএসডি চত্ত্বরে এই উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ সময় ৩ জন কৃষকের কাছ থেকে ৬ মেট্রিক টন ধান প্রতি কেজি ২৭ টাকা দরে ক্রয় করেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় ১ হাজার ৬৩ মেট্টিক টন ধান ক্রয় করা হবে। একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্টিক টন ধান বিক্রয় করতে পারবে। আরও জানা যায়, কৃষকের অ্যাপ এর মাধ্যমে ধান সংগ্রহে নিবন্ধন এর কার্যক্রম চলছে। মোবাইল অ্যাপের মাধ্যমে কৃষকের নিবন্ধন ও ধান বিক্রির আবেদন (৩১ আগস্ট) পর্যন্ত চলবে।

বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফাহাদ ইবনে ছালাম, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সানোয়ার হোসেনসহ দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা