সারাদেশ

ধান ও গম সংগ্রহের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ : নওগাঁর ধামইরহাটে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) দুপুর ১২টায় দেশব্যাপী ভার্চুয়ালি এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

উদ্বোধন শেষে আনুষ্ঠানিকভাবে ধামইরহাট উপজেলা খাদ্য গুদামে দুপুর ১টায় ২৭ কেজি দরে ধান ও ২৮ টাকা কেজি দরে গম ক্রয়ের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাপলা খাতুন, সমাজসেবা অফিসার সোহেল রানা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতাউর রহমান, গুদাম কর্মকর্তা জাহেদুর রহমান, খাদ্য পরিদর্শক আবুল হোসেন খান, মিল মালিক প্রতিনিধি ওবায়দুল হক সরকার, উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও কৃষক দেওয়ান জাহিদ হাসান, ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধি আনোয়ার পারভেজ।

এ সময় খাদ্য গুদামে ১,০৮০ টাকা মণ হিসেবে ১ টন ধান বিক্রয় করেন দেওয়ান জাহিদ হাসান। আগামী ১০ মে পর্যন্ত এই উপলজেলায় ধান ২ হাজার ৫৪৬ মেট্রিক টন ধান, ও ৪৬৯ মেট্রিন টন গম সংগ্রহ করা হবে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা