সারাদেশ

গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জের হরিরামপুরে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে এক তরুণীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

বুধবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার বাল্লা ইউনিয়নের বাল্লা গ্রামের নিজ ঘরের বাঁশের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ওই তরুণী আত্মহত্যা করেন।

নিহত ফুলন আক্তার (২০) উপজেলার বাল্লা ইউনিয়নের বাল্লা গ্রামের মো. এজান নবীর মেয়ে। ফুলনের পিতা ও মাতা পেশায় দিনমজুর। দুই ভাই ও এক বোনের মধ্যে ফুলনই সবার বড়।

নিহতের মা মঞ্জু বেগম জানান, উপজেলার বাল্লা ইউনিয়নের ঝিটকা নতুন পাড়া এলাকার মো. কালামের পুত্র ট্রাক চালক সুমনের সাথে চার বছর আগে বিয়ে ঠিক হয় ফুলনের। পরে বিয়েটি ভেঙ্গে গেলেও মাস ছয়েক আগে সুমনের সাথে প্রেমের সম্পর্ক হয়। পরে ফুলনের পরিবার থেকে বিয়ের প্রস্তাব পাঠানো হয়। বিয়ের কথা কিছুটা এগোলেও ছেলের পরিবার পরে তা ভেঙে দেয়। তবে গোপনে তাদের প্রেম চলতে থাকে। সেই সম্পর্কের কারণে গত সোমবার (২৬ এপ্রিল) সকালে ফুলন সুমনদের বাড়িতে গিয়ে ওঠে। সুমনদের বাড়িতে সন্ধ্যা পর্যন্ত থাকলেও সুমনের বাসা থেকে মেয়ের পরিবারকে স্থানীয় গণ্যমান্যদের নিয়ে যেতে বলেন। সেখানে গেলে উভয় পরিবার বৃহস্পতিবার (২৯ এপ্রিল) তাদের বিয়ের দিন ধার্য্য করে। তবে সুমন এই বিয়েতে অসম্মতি জানান। আজ সকাল ৮টায় ফুলন ও তার ছোট ভাইকে বাসায় রেখে তার বাবা, মা ও এক ভাই কাজে বের হয়ে যায়। ছোট ভাই বাইরে গেলে সে ঘরের আরায় ওড়না পেচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।

এর কিছুক্ষণ পর ছোট ভাই বাসায় ফিরে তাকে ঝুলতে দেখে চিৎকার দেয়। তার চিৎকার শুনে বাড়ির পাশের লোকজন এগিয়ে এসে পরিবার ও পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিঙ্গাইর-হরিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহা. রেজাউল হক।

এ ব্যাপারে হরিরামপুর থানার ওসি মুঈদ চৌধুরী বলেন, এ ঘটনায় আমরা একটি অপমৃত্যুর মামলা নিয়েছি। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সান নিউজ/এসআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা