৩ দিনে দেড় কোটি টাকা সংগ্রহ 
জাতীয়

৩ দিনে দেড় কোটি টাকা সংগ্রহ 

সান নিউজ ডেস্ক : সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন সামাজিক যোগাযোগমাধ্যমে আহ্বানের পর তিন দিনে দেড় কোটি টাকা সংগ্রহ করেছেন দেশ-বিদেশ থেকে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন মাধ্যমে।

আরও পড়ুন : বড় খরচ উঠুক, তারপর দ্বিতীয় পদ্মা সেতু

বুধবার (২২ জুন) ব্যারিস্টার সুমন ফেসবুক লাইভে এসে এ তথ্য জানান।

তিনি বলেন, ফেসবুকে বন্যার্তদের জন্য সাহায্যের আবেদন জানানোর পর প্রথম দিনে ৭০ লাখ, দ্বিতীয় দিনে ২৭ লাখ ও আজ তৃতীয় দিন এখন পর্যন্ত ৫৩ লাখ টাকা পাওয়া গেছে। সবমিলিয়ে দেড় কোটি টাকার কিছু বেশি সংগ্রহ হয়েছে। বাংলাদেশ এটা একটা নজির স্থাপন হয়েছে। আমার মতো একজন মানুষকে সবাই এত বিশ্বাস করেছে সত্যিই আমি অভিভূত।

এর আগে গত সোমবার ফেসবুকে লাইভে এসে ব্যারিস্টার সুমন একদিনের ব্যবধানে ৭০ লাখ টাকা সংগ্রহের তথ্য জানান।

তিনি বলেন, সিলেট ও সুনামগঞ্জের ওপর দিয়ে ভয়াবহ বন্যা বয়ে যাচ্ছে। বন্যার্তদের সহায়তার জন্য আমি গত পরশু সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছিলাম, ‘আপনারা যে যেভাবে পারেন, আমাকে সহযোগিতা করুন।’ দেশে-বিদেশে সবার কাছে এই আহ্বান জানিয়েছিলাম। আমি বলেছিলাম, ‘আপনাদের সহযোগিতা নিয়ে আমি বন্যার্তদের কাছে যেতে চাই। আহ্বানে সাড়া দিয়ে একদিনের মধ্যে ৭০ লাখ টাকা পাঠিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।’

নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমার কাছে মনে হচ্ছে, আজকের পর থেকে আমার দায়িত্ব অনেক বেশি বেড়ে গেছে। সবাই আমাকে এত বিশ্বাস করেছেন, এটা আমার জীবনের বড় পাওয়া। এজন্য সবার কাছে কৃতজ্ঞ।’

আরও পড়ুন : ইউ’র সদস্য পদ পাচ্ছে ইউক্রেন

সুমন বলেন, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের এই টাকা আমার ফুটবল টিমের সদস্যদের নিয়ে সুষ্ঠুভাবে বন্যার্তদের মাঝে বণ্টন করব। ফুটবল টিমের সদস্যরাও বন্যার্তদের কষ্ট লাঘবে দিন-রাত কাজ করে যাচ্ছেন। আপনাদের কষ্টের টাকায় কেনা সামগ্রী আমরা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে আসব।’

অর্থ সংগ্রহের পাশাপাশি ব্যারিস্টার সুমন সাহায্য নিয়ে বন্যার্তদের দ্বারে দ্বারেও যাচ্ছেন। সেসব তথ্যও ফেসবুক লাইভে এসে তিনি জানিয়ে দিচ্ছেন।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা